1. info.thedailyworldreport@gmail.com : https://www.pencraftmagazine.com/ https://www.pencraftmagazine.com/ : https://www.pencraftmagazine.com/ https://www.pencraftmagazine.com/
  2. admin@www.pencraftmagazine.com : Pen Craft Magazine :
February 4, 2026, 12:37 am

শিক্ষক লেখক-প্রকাশক, শাহ্ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ।

Matiar Chowdhury
  • Update Time : Friday, January 30, 2026,
  • 119 Time View

মরহুম: শাহ্ আতিকুল হক কামালী

মতিয়ার চৌধুরী লন্ডন থেকে: শিক্ষক-লেখক ও সাহিত্য সংস্কৃতির পৃষ্টপোষক কমিউনিটি ব্যক্তিত্ব শাহ্ আতিকুল হক কামালী, গত ২৬ জানুয়ারী ২০২৬ লন্ডন সময় রাত ১১টা ৩০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েল লন্ডন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও তিনপুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২৯ জানুয়ারী দুপুর এক ঘটিকায় পূর্বলন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে বিকেল তিন ঘটিকায় ফরেষ্টগেট উডগ্রেঞ্জ পার্ক সিমিট্রিতে সমাহিত করা হয়।

 

মরহুম শাহ আতিকুল হক কামালী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের মোকাম বাড়ীতে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম শাহ আব্দুল জব্বার কামালী ছিলেন ১৭নং সার্কেলের সরপঞ্চ ও একজন শালিসি ব্যক্তিত্ব। শাহ আতিকুল হক কামালী শিক্ষাজীবন শেষ করে বাংলাদেশে কয়েক বছর শিক্ষকতা করেন। এর পর সিলেট হোটেল হিলটাউনে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে থাকাকালীন সময় তিনি সাংবাদিকতা ও লেখালেখির সাথে যুক্ত ছিলেন। তাঁর সম্পাদনায় একাধিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এছাড়াও তিনি সিলেট গাইড ও স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান সম্মাদনা করেন। তিনি সিলেট বিচিত্রা ও যুক্তরাজ্যে সিলেটবাসী গ্রন্থের প্রকাশক ছিলেন।

তিনি ১৯৯৬ সালে ব্রিটেনে আগমন করেন। বসবাস করতেন পূর্বলন্ডনের স্টেপনিগ্রীন এলাকায়। তিনি ছিলেন পরোপকারী এবং উদার মনের মানুষ। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ব্রিটেনের বাঙ্গালী কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। শাহ আতিকুল হক কামালীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কবি গবেষক দীনুল ইসলাম বাবুল, বিশিষ্ট সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার, ব্যবসায়ী শাহ গোলাম মোর্তুজা, সাজিদুর রহমান কামালী, শেখ খালিক, কবি ও ত্রৈমাসিক আলোকিত দাওরাই সম্পাদক আবু কওছর, লেখক গবেষক আবু সাইদ ওয়াজেদ লেবু, কবি সাদিকুর রহমান রুমেন, জিল্লুল হক, তারেক আহমদ প্রমুখ, ও অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved. pencraftmagazine.com-2025
 
Theme Customized BY LatestNews