1. info.thedailyworldreport@gmail.com : https://www.pencraftmagazine.com/ https://www.pencraftmagazine.com/ : https://www.pencraftmagazine.com/ https://www.pencraftmagazine.com/
  2. admin@www.pencraftmagazine.com : Pen Craft Magazine :
April 27, 2026, 12:18 pm
𝐇𝐞𝐚𝐝𝐥𝐢𝐧𝐞𝐬 :
The Soul Beyond the Coat of Arms: Prince Paolo De Bourbon Ribezzi and the Legacy of the Heart-By Orlando Simiele বৃক্ষের উপদেশ – আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা  ঈদ শুধু ব্যক্তিগত উৎসব নয়: সামাজিক সম্প্রীতি- ম. আমিনুল হক চুন্নু লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার বিনামূল্যে সৃজনশীল বই প্রকাশের উদ্যোগ নিয়েছে দক্ষিণ সুরমার আফলাতুন নেছা-পীর বকস ফাউন্ডেশন গ্রন্থ সমালোচনাঃ এক জীবন বহু উচ্চারণঃ ময়নুর রহমান বাবুল (আলোচক: মতিয়ার চৌধুরী) ইমাম আয়াতুল্লাহ আলি হোসাইনি খামেনি (রহঃ) এঁর শাহাদাত, আরেক “বিষাদ সিন্ধু”- মোঃ সাদিকুর রহমান রুমেন A Woman Fatally Shot and Killed in Minneapolis Shocks the World Causing Chaos and Disruption-By: Tamikio L. Dooley Poezie: Nu vrem război! Autor: Claudia Băluță. Traducere din română în bengaleză și engleză. تهامة لابد أن تعود لأصحابها – منال مجاهد تهامة _ اليمن

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

Md. Sadiqur Rahman Rumen
  • Update Time : Wednesday, March 11, 2026,
  • 271 Time View

হাইকমিশনার আবিদা ইসলাম

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি আইবিএননিউজকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর।

 

কমনওয়েলথের এক সফরে যুক্তরাজ্যে এসে হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, লন্ডনে নিযুক্ত ওই হাইকমিশনার দীর্ঘদিন ধরে বিভেদমূলক আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে বিভক্ত করে রেখেছিলেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

 

হুমায়ূন কবীর বলেন, কমিউনিটির স্বার্থ কিংবা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিষয়টি উপেক্ষা করে তিনি মূলত দলীয় স্বার্থ হাসিলেই ব্যস্ত ছিলেন। এ কারণে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ সময় হিথ্রো বিমানবন্দরে হুমায়ূন কবীরের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

 

সূত্র জানায়, আবিদা ইসলামের পরিবর্তে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আপাতত দুটি নাম সরকারের বিবেচনায় রয়েছে। তারা হলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি এবং রাশিয়ায় নিযুক্ত সহকারী রাষ্ট্রদূত ফয়সল আহমেদ। তাদের মধ্য থেকে একজনকে যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে দায়িত্ব দেওয়া হতে পারে।

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তবে তার বিরুদ্ধে শুরু থেকেই আওয়ামী লীগ সরকারের সময় সরকারের প্রতি অতিরিক্ত আনুগত্য প্রদর্শনের অভিযোগ বিভিন্ন মহলে আলোচিত ছিল।

 

এর মধ্যে লন্ডনে বাংলাদেশ সেন্টারকে ঘিরে সাম্প্রতিক সময়ে একটি বড় বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। এছাড়া হাইকমিশনের বিভিন্ন কর্মসূচিতে একটি বিশেষ গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

More News Of This Category
© All rights reserved. pencraftmagazine.com-2025
 
Theme Customized BY LatestNews